চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রাধিকাগঞ্জ গ্রাম থেকে ৩০ পিস ইয়াবাসহ খালিদ হোসেন (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শুক্রবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদকের কারবার চলে আসছে। আটককৃত খালিদ হোসেন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।
এলাকায় মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
আরববাংলা টিভি/ডেস্ক