শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

ইরানে হামলার ছক ট্রাম্পের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ণ

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ গ্রহণ নিয়ে হোয়াইট হাউসে নিজেদের জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে উচ্চপর্যায়ের এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বর্তমান আন্তর্জাতিক ভূরাজনীতিতে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও উদ্বেগের হিসেবে দেখছেন মধ্যপ্রাচ্য ও পশ্চিমা বিশ্বের বিশ্লেষকরা। মার্কিন প্রশাসনের দায়িত্বশীল জ্যেষ্ঠ কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, আগামী কয়েক দিনের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত কোনো কৌশলগত সিদ্ধান্ত আসতে পারে।

বৈঠকে মার্কিন সামরিক ও গোয়েন্দা প্রধানরা ইরানের বর্তমান সামরিক সক্ষমতা, আঞ্চলিক প্রভাব এবং সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। আন্তর্জাতিক আন্তর্জাতিক রাজনীতিতে ডনাল্ড ট্রাম্পের এমন আকস্মিক ও কঠোর অবস্থান বিশ্ব বাজারে তেলের মূল্য বৃদ্ধিসহ নতুন করে বড় ধরনের কোনো আঞ্চলিক সংকটের আশঙ্কা তৈরি করেছে। যদিও হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বড় ধরনের সামরিক অভিযানের সুনির্দিষ্ট তারিখ বা রূপরেখা প্রকাশ করা হয়নি, তবে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার চলমান কূটনৈতিক উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD