যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হতে যাচ্ছেন মিশিগানের বিশিষ্ট রাজনীতিক আবদুল আল-সাইয়েদ। তার এই ঐতিহাসিক নির্বাচনি বিজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে করোনাভাইরাস মহামারির সময় মুসল্লিদের সামনে তার জুমার খুতবা দেওয়ার একটি পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে, যা নিয়ে মার্কিন রাজনীতিতে বেশ কৌতূহল তৈরি হয়েছে।
করোনা মহামারির সেই সংকটময় সময়ে মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে যেভাবে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং ধর্মীয় অনুশাসনের পাশাপাশি জনসচেতনতামূলক বার্তা প্রচার করেছিলেন, ভিডিওটিতে তার সেই দূরদর্শী রূপই ফুটে উঠেছে। বিশ্লেষকদের মতে, আবদুল আল-সাইয়েদের এই রাজনৈতিক উত্থান কেবল মিশিগান রাজ্যেই নয়, বরং পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের মূলধারা রাজনীতিতে মুসলিম প্রতিনিধিত্বের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তার এই অর্জনকে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈচিত্র্যময় রাজনৈতিক সংস্কৃতির একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন সচেতন মহল।
উল্লেখ্য যে, অতীতে মার্কিন রাজনীতিতে মুসলিমদের অংশগ্রহণ সীমিত থাকলেও বর্তমান সময়ে তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আবদুল আল-সাইয়েদ তার বলিষ্ঠ নেতৃত্ব, স্পষ্টবাদী ক্যারেক্টার এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে এক আইকনে পরিণত হয়েছেন। তার এই বিজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বজুড়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তার ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
আরববাংলা টিভি/ডেস্ক