শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

নাজিব রাজাককে গৃহবন্দী রাখার অনুমতি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৬:১৮ অপরাহ্ণ

মালয়েশিয়ায় অর্থ কেলেঙ্কারিতে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে কারাগার থেকে মুক্ত করে নিজ বাড়িতে গৃহবন্দী রাখার অনুমতি দিয়ে আদেশ জারি করেছেন দেশটির একটি আদালত। শুক্রবার নাজিবের আইনজীবী এই তথ্য নিশ্চিত করেছেন। মালয়েশিয়ার আদালতের এই রায়ের ফলে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে দেশটির সাবেক রাজা সুলতান আব্দুল্লাহর রাজকীয় ক্ষমার মাধ্যমে নাজিব রাজাকের সাজা কমানো হয়েছিল। সেই ক্ষমার ধারাবাহিকতায় এবং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এবার তাকে কারাগার থেকে মুক্তি দিয়ে গৃহবন্দী রাখার এই নির্দেশ এলো। সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, আদালতের এই আদেশের ফলে নাজিব রাজাক তার বাসভবনে থেকে বাকি সাজা ভোগ করার সুযোগ পাবেন।

উল্লেখ্য, ১এমডিবি অর্থ কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত হয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন নাজিব রাজাক। তার এই কারাবাস ও পরবর্তীতে গৃহবন্দী হওয়ার বিষয়টি মালয়েশিয়ার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এই রায় দেশটির বর্তমান রাজনৈতিক সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD