বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

উখিয়ায় সড়ক দখল করে অবৈধ বাজার ও পার্কিং

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ২:৫৮ অপরাহ্ণ

দক্ষিণ কক্সবাজারের সীমান্তবর্তী ব্যস্ততম উখিয়ার আরাকান সড়ক এখন অবৈধ পার্কিং ও ঝুপড়ি দোকানের দখলে চলে গেছে। উপজেলার কুতুপালং এলাকায় সড়কের দুই পাশে গড়ে উঠেছে অবৈধ বাজার, স্থাপনা ও পার্কিং। ফলে এক মিনিটের পথ পাড়ি দিতে লাগছে ঘণ্টারও বেশি সময়। তীব্র যানজট ও বিশৃঙ্খলায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ পথচারী ও চালকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছে। ব্যস্ততম এই সড়কে নিয়মবহির্ভূতভাবে গাড়ি পার্কিং এবং ফুটপাত দখল করে দোকানপাট নির্মাণের কারণে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবামূলক যানবাহনগুলো মারাত্মকভাবে আটকে থাকছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা। দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়কটি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন তারা, যাতে সাধারণ মানুষের ভোগান্তি লাঘব হয় এবং যান চলাচল স্বাভাবিক থাকে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD