কক্সবাজারে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও কম্পিউটার উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন চীন ও তাইওয়ানের ছয় নাগরিক। বুধবার রাত সাড়ে সাতটার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাদের সরাসরি বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানিয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আদালতের নির্দেশে তাদের কারামুক্ত করা হয় এবং পরবর্তী কার্যক্রমের জন্য তাদের বিমানবন্দরে স্থানান্তর করা হয়।
এর আগে কাস্টমস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ বৈদেশিক ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছিল। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চীন ও তাইওয়ানের ওই ছয় নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। দীর্ঘ আইনি লড়াই এবং কূটনৈতিক আলোচনার পর আদালত তাদের জামিন মঞ্জুর করেন। জামিন লাভের পরপরই কারা কর্তৃপক্ষ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের মুক্তি নিশ্চিত করে এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। সংশ্লিষ্ট কতৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই পুরো পদক্ষেপটি সম্পন্ন করা হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক