বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

ভেটো ক্ষমতা প্রয়োগে ট্রাম্পের হুঁশিয়ারি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১১:৪০ অপরাহ্ণ

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিশেষ বার্তা দিয়েছেন। তিনি নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে ‘ভেটো’ লেখা লাল রঙের একটি বেসবল ক্যাপের ছবি পোস্ট করেছেন, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। মার্কিন রাজনীতিতে এই ক্যাপটি বিশেষ তাৎপর্য বহন করে।

সম্প্রতি প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কংগ্রেসে ডেমোক্র্যাটদের পক্ষ থেকে কোনো আইন পাস হলেও তিনি তা আটকে দিতে প্রস্তুত রয়েছেন। তিনি বলেন, কংগ্রেসে পাস হওয়া যেকোনো আইন তিনি ‘ভেটো’ সিল দিয়ে ফিরিয়ে দিতে পারেন এবং তার এই সাংবিধানিক ক্ষমতা প্রয়োগে তাকে বাধা দেওয়ার মতো যথেষ্ট শক্তি কারো নেই।

বিশ্লেষকদের মতে, মার্কিন আইনসভায় ক্ষমতার ভারসাম্যের এই টানাপোড়েন আগামী দিনে হোয়াইট হাউজ এবং কংগ্রেসের মধ্যকার সম্পর্কে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। মধ্যবর্তী নির্বাচনের পর ডেমোক্র্যাটরা আইনসভায় নিজেদের অবস্থান কিছুটা শক্ত করায় ট্রাম্পের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় কিছুটা চ্যালেঞ্জ তৈরি হতে পারে, যার জবাবে প্রেসিডেন্ট তার ভেটো ক্ষমতা ব্যবহারের আগাম হুশিয়ারি দিয়ে রাখলেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD