বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

মোংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্পের উদ্বোধন আজ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ১২:১১ পূর্বাহ্ণ

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার সক্ষমতা বাড়ানো ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে নেওয়া মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) আধুনিক এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বন্দরটির অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যে দেশের অবস্থান আরও সুদৃঢ় করতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

দীর্ঘদিন ধরে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। বর্তমান সরকারের দূরদর্শী পদক্ষেপে এই প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। এর ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক চাকা আরও গতিশীল হবে এবং আন্তর্জাতিক বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের সমুদ্রবন্দরগুলো অবহেলা ও দুর্নীতির শিকার হয়েছিল। তৎকালীন সময়ে লুটপাটের কারণে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প সময়মতো বাস্তবায়িত হয়নি। তবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দেশের অর্থনীতি এবং অবকাঠামোগত উন্নয়ন এখন সঠিক পথে এগিয়ে চলেছে। আজকের এই প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে মোংলা বন্দর দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক বন্দর হিসেবে আত্মপ্রকাশ করবে বলে সাংবাদিকদের জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD