চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার আবু ইউসুফ ওরফে জীবনের (২৭) হাতে অস্ত্র থাকার দুটি চাঞ্চল্যকর ছবি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। অনুসন্ধানে জানা যায়, ভাইরাল হওয়া ছবি দুটি তার হত্যাকাণ্ডের ঠিক দুদিন আগের। এই ছবিগুলো সামনে আসার পর নিহত জীবনের কর্মকাণ্ড নিয়ে স্থানীয় মহলে নানা প্রশ্ন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় একাধিক ব্যবসায়ী ও মিলমালিক অভিযোগ করেছেন যে, নিহত জীবন বিভিন্ন সময়ে এলাকায় প্রভাব বিস্তার করে তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করতেন। চাঁদা না দিলে নানাভাবে হয়রানির শিকার হতে হতো বলে জানান তারা। ব্যবসায়ীদের দাবি, মূলত চাঁদা আদায় ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সহিংসতার সূত্রপাত ঘটেছিল।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই হত্যাকাণ্ডের পেছনে অভ্যন্তরীণ কোনো দ্বন্দ্ব থাকতে পারে। পুলিশ ইতিমধ্যে পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ অন্যান্য তথ্য সংগ্রহ করছে। জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ টিম মাঠে কাজ করছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরববাংলা টিভি/ডেস্ক