দেশে চলতি বছরের অক্টোবর মাসে ২৪০ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। মানবাধিকার সংগঠন ও গণমাধ্যম সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। সমাজ বিশ্লেষকদের মতে, নারী ও শিশুদের প্রতি এ ধরনের সহিংসতা রোধে সামাজিক সচেতনতার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ অত্যন্ত জরুরি।
প্রকাশিত তথ্যে জানা যায়, নির্যাতিতদের মধ্যে ৫১ জন ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে তিনজনকে। এছাড়া একই মাসে বিভিন্ন কারণে আরও বেশ কিছু নারী ও শিশু হত্যার শিকার হয়েছেন, যা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দেয়।
বিশেষজ্ঞরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় না আনার কারণে এই অপরাধপ্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পরিবার ও সমাজ পর্যায়ে কাউন্সেলিং এবং নৈতিক শিক্ষার প্রসার ঘটিয়ে এসব অপরাধ রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি। সংশ্লিষ্ট কতৃপক্ষ জানিয়েছে, নারী ও শিশু নির্যাতন দমনে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক