সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মো. শহীদুল্লাহ্ নামের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত সোমবার সন্ধ্যায় একটি জরুরি সভা ডেকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে ও সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। দলটির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ডকে জামায়াতে ইসলামী কখনো প্রশ্রয় দেয় না। এরই ধারাবাহিকতায় প্রাথমিক তদন্তের ভিত্তিতে ওই নেতার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী তাদের দলীয় শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে। দলের যেকোনো স্তরের নেতার বিরুদ্ধে নৈতিক স্খলন বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠলে তাৎক্ষণিকভাবে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মো. শহীদুল্লাহ্র রুকন পদ স্থগিতের এই সিদ্ধান্ত তারই একটি অংশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পরবর্তীতে তদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আরববাংলা টিভি/ডেস্ক