সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

কলকাতায় ভারতের প্রথম সরকারি ম্যাজিক ইনস্টিটিউট

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ১:৫২ পূর্বাহ্ণ

জাদুশিল্পকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলতে এবং এর ঐতিহ্য টিকিয়ে রাখতে কলকাতায় ভারতের প্রথম সরকারি ম্যাজিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রয়াত জাদুকর পি সি সরকারের নামে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হবে বলে সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে সাংবাদিকদের জানিয়েছেন কতৃপক্ষ।

দীর্ঘদিন ধরে জাদুশিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা এই শিল্পকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। এর আগে বিভিন্ন সময়ে এই বিষয়ে আলোচনা হলেও এবার তা বাস্তবায়নের পথে হাঁটছে রাজ্য প্রশাসন। এর মাধ্যমে তরুণ প্রজন্ম শুধু বিনোদন হিসেবে নয়, বরং একটি পেশাদার ও শিল্পসম্মত মাধ্যম হিসেবে জাদুচর্চায় আগ্রহী হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রাথমিক প্রস্তুতি হিসেবে কলকাতার একটি উপযুক্ত স্থানে এই ইনস্টিটিউট স্থাপনের কাজ শুরু হয়েছে। সেখানে জাদুশিল্পের বিভিন্ন কলাকৌশল শেখানোর পাশাপাশি গবেষণার ব্যবস্থাও থাকবে। জাদুশিল্পীদের মতে, সরকারি উদ্যোগে এই ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠার ফলে ভারতে জাদুবিদ্যার প্রসার ঘটবে এবং আন্তর্জাতিক স্তরেও এর ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD