মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ২০ বাংলাদেশি আটক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌ কিট মার্কেট এলাকায় একটি বিশেষ অবৈধ অভিবাসনবিরোধী অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন বিভাগ। এই অভিযানে বিভিন্ন দেশের মোট ১৮১ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে, যার মধ্যে ২০ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। মালয়েশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযান চলাকালে ওই এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে তল্লাশি চালানো হয়। আটকদের মধ্যে ১৪৭ জন ইন্দোনেশিয়ার নাগরিক, ২০ জন বাংলাদেশের নাগরিক, ৫ জন নেপালের নাগরিক, ৩ জন ভারতের নাগরিক, ১ জন পাকিস্তানের নাগরিক এবং অন্যান্য দেশের আরও ৫ জন নাগরিক রয়েছেন। বৈধ কাগজপত্র না থাকা এবং ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার অপরাধে তাদের আটক করা হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, দেশটিতে অবৈধভাবে বসবাসকারী এবং নিয়মনীতি লঙ্ঘনকারী বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। এই বিষয়ে কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় খোঁজখবর নিচ্ছে বলে জানা গেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD