লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর আঞ্চলিক মহাসড়কের প্রায় দেড়শ কোটি টাকার প্রকল্পের কাজ কেন্দ্রীয় যুবলীগের নেতা আবদুল হাইয়ের প্রতিষ্ঠান আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে অনৈতিকভাবে পাইয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে লক্ষ্মীপুর জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলামের বিরুদ্ধে। এই অনিয়ম ও দুর্নীতির বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
অনুসন্ধানে জানা যায়, টেন্ডার প্রক্রিয়ায় নানা ধরনের গোপনীয়তা রক্ষা এবং বিশেষ সিন্ডিকেটের মাধ্যমে এই কাজটি পাইয়ে দেওয়া হয়। বিগত স্বৈরাচারী সরকারের আমল থেকে শুরু করে বিভিন্ন প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড চলে আসছে। স্থানীয় সচেতন মহল ও অভিজ্ঞ ঠিকাদাররা অভিযোগ করেছেন যে, নিয়মনীতি ও প্রতিযোগিতামূলক বাজারদরকে উপেক্ষা করে একটি বিশেষ মহলের স্বার্থরক্ষার জন্য এই কারসাজি করা হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতেও এ ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায় রাষ্ট্রের কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্প ক্ষতিগ্রস্ত হবে এবং সাধারণ জনগণের দুর্ভোগ দিন দিন আরও বৃদ্ধি পাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় জনসাধারণ।
আরববাংলা টিভি/ডেস্ক