সিরাজগঞ্জের তাড়াশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম ও সরকারবিরোধী আন্দোলনের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে তাড়াশ উপজেলার হামকুড়িয়া এলাকায় পুলিশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দীর্ঘদিন ধরে এই এলাকায় কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী গোপনে গোপন বৈঠক ও সরকারবিরোধী ষড়যন্ত্র চালিয়ে আসছিল বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য ছিল। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ থানার পুলিশ হামকুড়িয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ চারজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসরদের যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ও গোপন তৎপরতা রোধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। জননিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।
আরববাংলা টিভি/ডেস্ক