ধানখেতে আত্মগোপন করেও পুলিশের হাত থেকে শেষ রক্ষা পেলেনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক হাজী মজনু সরকার (৪৬)। আজ শুক্রবার ভোররাতে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশে পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত মজনু সরকারকে গ্রেফতারে অভিযান চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে তিনি শাখাহার এলাকায় অবস্থান করছেন। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালালে টের পেয়ে তিনি একটি ধানখেতের ভেতরে গিয়ে লুকিয়ে পড়েন।
তবে শেষ পর্যন্ত পুলিশের তল্লাশি অভিযান এবং আধুনিক কৌশলের কাছে টিকতে পারেননি ওই নেতা। ধানখেতের ভেতর থেকে তাকে অত্যন্ত নাটকীয়ভাবে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরববাংলা টিভি/ডেস্ক