ইন্দোনেশিয়ায় কয়েক মাস ধরে চলা ভয়াবহ দাবানলের ধোঁয়ায় মারাত্মক বায়ুদূষণ দেখা দিয়েছে। এর প্রভাবে শুধু গত সেপ্টেম্বরেই দেশটিতে আনুমানিক ৩ হাজার ৫৬০ জনের মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরিবেশ ও স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে অত্যন্ত alarming বা উদ্বেগজনক বলে অভিহিত করেছেন।
দাবানলের পাশাপাশি শিল্পকারখানা, যানবাহন ও বর্জ্য পোড়ানোর ফলে দেশটির বিভিন্ন অঞ্চলে বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে রাজধানী জাকার্তাসহ আশপাশের জনবহুল শহরগুলোতে এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। বাতাসে ক্ষতিকর উপাদানের মাত্রা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং হাসপাতালগুলোতে শ্বাসকষ্টের রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।
পরিবেশবাদীরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই বায়ুদূষণের দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ভবিষ্যৎ প্রজন্মের ওপর পড়বে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষকে যতটা সম্ভব ঘরের বাইরে কম যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও এই দুর্যোগ মোকাবিলায় ইন্দোনেশিয়া সরকারকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।
আরববাংলা টিভি/ডেস্ক