দেশের নারী সমাজের সার্বক্ষণিক নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) শিগগিরই দেশের বিভিন্ন রুটে নারীদের জন্য বিশেষায়িত ইলেকট্রিক ভেহিকেল তথা পিংক বাস চালু করতে যাচ্ছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো গণপরিবহনে নারীদের যাতায়াত আরও সুগম করা এবং তাদের ভ্রমণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা।
এসব আধুনিক বাস সফলভাবে পরিচালনার জন্য দক্ষ নারী চালক তৈরির উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে বিআরটিসি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই কর্মসূচির আওতায় আগ্রহী নারীদের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করা হবে, যাতে তারা ভবিষ্যতে এই বিশেষ বাসগুলো দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারেন। এর মাধ্যমে একদিকে যেমন নারীদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে পরিবহন খাতে নারীর অংশগ্রহণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে পরিবহন খাতে নানা বৈষম্য ও অব্যবস্থাপনা থাকলেও, বর্তমান সময়ে নারীদের ক্ষমতায়ন এবং তাদের নিরাপত্তা নিশ্চিতকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিশেষ করে দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলো সবসময় নারীদের অধিকার ও সুরক্ষার পক্ষে জোরালো ভূমিকা পালন করে আসছে। বিআরটিসির এই কল্যাণমুখী উদ্যোগটি বাস্তবায়িত হলে তা দেশের সার্বিক অর্থনীতি এবং সমাজব্যবষ্টায় একটি ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি/ডেস্ক