ইথিওপিয়ার আমহারা অঞ্চলে বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয়শিবিরে ড্রোন হামলায় শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার চালানো একাধিক হামলায় প্রাণহানির এ ঘটনা ঘটে। রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ২৫০ মাইল দূরে অবস্থিত এই অঞ্চলে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের জেরে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করেই আকাশ থেকে ড্রোন থেকে বোমা বর্ষণ শুরু হয়, যার ফলে মুহূর্তের মধ্যে আশ্রয়শিবিরটি ধ্বংসস্তূপে পরিণত হয়। নিহতদের মধ্যে বেশ কয়েকজন কোমলমতি শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ, যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আন্তর্জাতিক মহল এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং ইথিওপিয়া সরকারের প্রতি অবিলম্বে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। আমহারা অঞ্চলে সরকারি বাহিনী এবং স্থানীয় মিলিশিয়াদের মধ্যে চলমান সংঘর্ষের কারণে হাজার হাজার মানুষ ইতিমধ্যে ঘরছাড়া হয়েছেন। এই ধরনের হামলা মানবাধিকার পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তুলেছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
আরববাংলা টিভি/ডেস্ক