নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটতরাজের প্রতিবাদে শাহবাগে গণবিক্ষোভের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী এবং সদস্যসচিব আখতার হোসেন। সাম্প্রতিক সময়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে ওঠায় এই কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পরও একটি কুচক্রী মহল দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা চালাচ্ছে। দুর্নীতিবাজ সিন্ডিকেটগুলো এখনো সক্রিয় রয়েছে এবং সাধারণ মানুষের পকেট কাটছে। অন্যদিকে, কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসর নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যত নিষিদ্ধ আওয়ামী যুবলীগ বিভিন্ন স্থানে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোরহস্তে দমনপীড়ন চালানোর আহ্বান জানান তারা।
গণবিক্ষোভ সফল করতে সর্বস্তরের দেশপ্রেমিক জনগণকে রাজপথে নেমে আসার উদাত্ত আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং দেশে সুশাসন প্রতিষ্ঠার লড়াইয়ে কোনো আপস করা হবে না। দেশের এই ক্রান্তিলগ্নে জাতীয়তাবাদী শক্তি বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিারে আপসহীন নেতৃত্ব এবং তারেক রহমানের দিকনির্দেশনা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তারা। যেকোনো মূল্যে জনদুর্ভোগ কমাতে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
আরববাংলা টিভি/ডেস্ক