শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

ভাঙ্গায় কালোবাজারে সার বিক্রির সময় নিষিদ্ধ দলের নেতা আটক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১১:৫৫ অপরাহ্ণ

ফরিদপুরের ভাঙ্গায় কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি না করে রাতের আঁধারে কালোবাজারে বিক্রির সময় এক ডিলারকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের একজন স্থানীয় নেতা। তার নাম ইলিয়াস হাওলাদার। এই ঘটনার সাথে জড়িত ডিলার ও স্থানীয় নেতাকর্মীদের এমন কর্মকাণ্ডে কৃষকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত বুধবার রাতে স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ অভিযান চালিয়ে ২৫০ বস্তা বা সাড়ে ১২ টন ডিএপি সার উদ্ধার করে। পাশাপাশি সার পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের অধিকার রক্ষায় এবং সারের কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD