বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

মুক্তির দুদিনেই কোটি ভিউ ছাড়াল অপূর্ব-নিহার নাটক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ১০:১৬ অপরাহ্ণ

মুক্তির মাত্র দুদিনের মধ্যে ইউটিউবে ১ কোটি ভিউর মাইলফলক স্পর্শ করেছে জনপ্রিয় নির্মাতা জাকারিয়া সৌখিনের নতুন নাটক ভালো আছো তো। নাটকটি মুক্তি পাওয়ার পর থেকেই দেশের বিনোদনপ্রেমী দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।

জনপ্রিয় ইউটিউব চ্যানেল সিএমভি-তে নাটকটি অবমুক্ত করার পর থেকেই দর্শকরা হুমড়ি খেয়ে পড়েন। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব এবং কেয়া পায়েল নিহা। তাদের অনবদ্য অভিনয় এবং রসায়ন দর্শকদের মন জয় করেছে।

লক্ষাধিক লাইক ও হাজার হাজার ইতিবাচক মন্তব্যে মুখর হয়ে উঠেছে নাটকের কমেন্ট বক্স। দর্শকরা নির্মাতার নির্দেশনা এবং শিল্পীদের অভিনয়ের ভূয়সী প্রশংসা করছেন। বর্তমান সময়ের নাটকগুলোর মধ্যে এটি একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD