মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

জাপানে সাসাকাওয়া ফাউন্ডেশনের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে এক নৈশভোজে অংশ নিয়েছেন। সোমবার ২৬ অক্টোবর জাপানের টোকিওতে মেইজি কিনেনকানের ঐতিহাসিক প্রাঙ্গণে এই নৈশভোজ অনুষ্ঠিত হয়। দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এই আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে গণ্য করা হচ্ছে।

নৈশভোজের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান ইয়োহেই সাসাকাওয়া। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। এ সময় বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, অবকাঠামো খাতের অগ্রগতি এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের নানা দিক নিয়ে মতবিনিময় করা হয়। অনুষ্ঠানে জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের জানান হয়েছে যে, এই উচ্চপর্যায়ের বৈঠক ও নৈশভোজের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। জাপান দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়। নৈশভোজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সফল সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD