মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

পীরগঞ্জের ইউএনও গোলাম রব্বানীর বিরুদ্ধে দলীয় সম্পৃক্ততার অভিযোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ১১:১০ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানীর বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততা, দাপ্তরিক কাজে দলীয় পরিচয়ের প্রভাব বিস্তার এবং সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের গুরুতর অভিযোগ উঠেছে। এসব নানা অভিযোগকে কেন্দ্র করে বর্তমানে স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন মহলে চরম অসন্তোষ বিরাজ করছে।

স্থানীয় বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, এই কর্মকর্তা দায়িত্ব পালনকালে নির্দিষ্ট কিছু রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বজায় রেখে কাজ করছেন। বিশেষ করে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলের সুবিধাভোগী একটি মহলের সঙ্গে তার সখ্য রয়েছে বলে অভিযোগ রয়েছে। সরকারি পদে থেকে দলীয় এজেন্ডা বাস্তবায়ন এবং সাধারণ মানুষের সঙ্গে উদ্ধত আচরণের কারণে স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ ও সেবা নিতে আসা প্রার্থীরা প্রায়ই তার দপ্তরে হেনস্তার শিকার হচ্ছেন বলে গণমাধ্যমকে জানান ভুক্তভোগীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই কর্মকর্তার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বদলির দাবি জানানো হয়েছে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। প্রশাসনের একটি দায়িত্বশীল পদে থেকে এমন বিতর্কিত কর্মকাণ্ড সরকারি সেবার মান ক্ষুণ্ন করছে বলে মনে করছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রত্যাশা সবার।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD