শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাড়ছে ছিনতাই

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৬:০২ পূর্বাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। প্রতি রাতেই এই মহাসড়কে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এমনকি বর্তমান সময়ে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং প্রকাশ্যে দিবালোকেও ছিনতাইয়ের মতো ঘটনা ঘটাচ্ছে। এতে করে এই রুটে যাতায়াতকারী সাধারণ যাত্রী ও পরিবহন চালকদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সিএনজি অটোরিকশা ও মিশুক চালকের ছদ্মবেশ ধারণ করে একটি সংঘবদ্ধ অপরাধ চক্র ছিনতাইয়ে টার্গেট করছে যাত্রীদের। বিশেষ করে নারীরা এই চক্রের প্রধান টার্গেটে পরিণত হয়েছেন। যাত্রীদের সুকৌশলে ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নিচ্ছে এই অপরাধীরা। মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল ও নজরদারি আরও জোরদার না করলে এই পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD