শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৩৪ জেলে আটক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকার করায় ৩৪ জন জেলেকে আটক করা হয়েছে। মা ইলিশ রক্ষা অভিযের অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় তাদের কাছ থেকে প্রায় ২ মণ ইলিশ ও ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল পরবর্তীতে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকারের এই কঠোর পদক্ষেপের ফলে মেঘনা নদী এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে যাতে কেউ আইন অমান্য করতে না পারে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD