শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

দিল্লির শতবর্ষী মসজিদে জুমার নামাজ আদায়

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ১:০১ পূর্বাহ্ণ

প্রশাসনের উচ্ছেদ–আতঙ্ক, বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ এবং কঠোর নিরাপত্তার মধ্যেও ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক রেসকোর্স মসজিদে জুমার নামাজ পড়েছেন শত শত মুসল্লি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের কাছাকাছি অবস্থিত এই শতবর্ষী মসজিদে জুমার নামাজ আদায়কে কেন্দ্র করে এলাকায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে চলে আসা নানা অনিশ্চয়তা এবং মসজিদটি ভেঙে ফেলার গুঞ্জনের মধ্যেই গতকাল জুমার ওয়াক্তে মুসল্লিরা জড়ো হন এবং শান্তিপূণভাবে ইবাদত সম্পন্ন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কিছুদিন ধরে মসজিদ চত্বরে পানির লাইন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছিল, যা মুসল্লিদের যাতায়াত ও প্রস্তুতিকে ব্যাহত করে। তা সত্ত্বেও দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ এই ঐতিহ্যবাহী মসজিদে ছুটে আসেন। প্রশাসনের পক্ষ থেকে নানামুখী বাধা ও কড়াকড়ি আরোপ করা হলেও মসজিদ কমিটির সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা ঐক্যবদ্ধভাবে পরিস্থিতির মোকাবিলা করেন। জুমার খুতবায় দিল্লির ঐতিহাসিক এই ধর্মীয় স্থাপনার সুরক্ষা এবং মুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষায় বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ভারতে এর আগেও বিভিন্ন সময়ে ধর্মীয় সংখ্যালঘু এবং তাদের উপাসনালয় নিয়ে নানা ধরনের আইনি ও সামাজিক জটিলতা তৈরি হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে সুসম্পর্কের নামে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বারবার, যা নিয়ে এখনো বিভিন্ন মহলে আলোচনা চলে। বর্তমান প্রেক্ষাপটে দিল্লির এই শতবর্ষী মসজিদে জুমার নামাজ পড়ার ঘটনাটি সংখ্যালঘু অধিকার সুরক্ষার ক্ষেত্রে একটি বড় বার্তা বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD