শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

চাঁদপুরে সাদপন্থিদের ইজতেমা চলছে, কাল আখেরি মোনাজাত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ

দ্বীনের দাওয়াত, ঈমানি মেহনত ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে চাঁদপুরে সাদপন্থীদের তিন দিনব্যাপী তাবলীগ জামাতের জেলা ইজতেমা শুরু হয়েছে। গত ২২ অক্টোবর শুরু হওয়া এই ইজতেমা আগামীকাল শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

শুক্রবার ইজতেমার দ্বিতীয় দিনে জুমার নামাজে ১০ সহস্রাধিক মুসলি অংশগ্রহণ করেন। ইজতেমা ময়দানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর জিকির ও ইবাদত-বন্দেগিতে মশগুল রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ইজতেমা ময়দান ও এর আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে মুসল্লিরা শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতে পারেন।

আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এই ইজতেমায় তাবলীগের উসূল ও আমল নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন বিশিষ্ট মুরুব্বিরা। আগামীকাল শনিবার সকালে হেদায়তি বয়ানের পর আখেরি মোনাজাতের মাধ্যমে এই ধর্মীয় মহাসম্মেলনের সমাপ্তি ঘটবে। ইজতেমাকে কেন্দ্র করে পুরো চাঁদপুর জেলাজুড়ে এক ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশ বিরাজ করছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD