সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

ময়মনসিংহের গফরগাঁওয়ে শীতের আমেজ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ৪:২০ পূর্বাহ্ণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ইতোমধ্যে দেখা দিয়েছে শীতের আগমনি বার্তা। গত এক সপ্তাহ ধরে আবহাওয়ায়ও এসেছে স্পষ্ট পরিবর্তন। উত্তরের শীতল হাওয়া বইতে শুরু করেছে এই জনপদে। রাতে হালকা ঠান্ডা, ভোররাতে ঠান্ডার পরিমাণ সামান্য বেশি আর দিনে বেশ গরম—এমন বৈচিত্র্যময় আবহাওয়া বিরাজ করছে পুরো এলাক জুড়েই।

প্রকৃতিতে এখন চলছে ঋতুবদলের সুদৃশ্য আয়োজন। শরৎকালের বিদায়ের পর শুরু হয়েছে হেমন্তকাল, আর এর হাত ধরেই ধীরে ধীরে দরজায় কড়া নাড়ছে শীতকাল। স্থানীয় সাধারণ মানুষ ও কৃষকরা এই ঋতু পরিবর্তনের সাথে নিজেদের মানিয়ে নিতে নানা প্রস্তুতি শুরু করেছেন। বিশেষ করে গ্রামীণ জনপদে শীতের আমেজ বেশ উপভোগ্য হয়ে উঠেছে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাপমাত্র আরও হ্রাস পাবে এবং শীতের তীব্রতা বাড়বে। গফরগাঁওয়ের বাজারেও শীতের পোশাক এবং লেপ-তোশক তৈরির তোড়জোড় শুরু হয়েছে। এই মৌসুমে গ্রামীণ অর্থনীতিতে এক নতুন চাঞ্চল্য লক্ষ্য করা যায়, যা স্থানীয় জীবনযাত্রায় ভিন্ন মাত্রা যোগ করে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD