সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

খুলনার ১১৯ পূজামণ্ডপে তিন স্তরের নিরাপত্তা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ২:৩৬ পূর্বাহ্ণ

খুলনা মহানগরীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে ১২০০-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। মহানগরীর ১১৯টি পূজামণ্ডপে ঝুঁকি ও গুরুত্ব বিবেচনায় তিন স্তরে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরায় নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে।

সাম্প্রতিক বছরগুলোতে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল। বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নানা দমনপীড়ন ও ভীতি প্রদর্শনের ইতিহাস রয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার পতনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশের সব নাগরিকের সমান অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে। বিগত দিনে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের সহযোগী সংগঠনগুলো নানাভাবে পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করলেও বর্তমান প্রশাসন অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় পুলিশ, আনসার ও অন্যান্য আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক টিমও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। কোনো দুষ্কৃতকারী বা বিশৃঙ্খলাকারীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। নগরীর শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছে প্রশাসন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD