সিলেটের ওসমানীনগরে জমি ও বসতবাড়ির মালিকানা নিয়ে দুই লন্ডন প্রবাসী ভাইয়ের বিরোধ গড়িয়েছে আদালত পর্যন্ত। এ ঘটনায় বিরোধপূর্ণ সম্পত্তিতে আদালতের স্থিতাবস্থা বা স্ট্যাটাস কো বজায় রাখার স্পষ্ট নির্দেশনা সত্ত্বেও পূর্বের মতো বসবাস ও দখল অব্যাহত রাখার গুরুতর অভিযোগ উঠেছে। ফলে আদালতের আদেশ বাস্তবায়ন নিয়ে স্থানীয় মহলে প্রশ্ন দেখা দিয়েছে এবং আইনি প্রক্রিয়ার কার্যকারিতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
সাংবাদিকদের বলেছেন সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এই সম্পত্তি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিসে বসা হলেও কোনো সুরাহা হয়নি। পরবর্তীতে বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হন ভুক্তভোগী পক্ষ। আদালত উভয় পক্ষের উপস্থিতিতে বা কাগজপত্রের ভিত্তিতে বিরোধপূর্ণ সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। অথচ এই নির্দেশকে তোয়াক্কা না করে এক পক্ষ সেখানে অবৈধভাবে বসবাস চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত পক্ষ। তারা দ্রুত আদালতের আদেশ বাস্তবায়ন এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যথায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল।
আরববাংলা টিভি/ডেস্ক