সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

বাংলাদেশে জঙ্গিবাদ ও উগ্রবাদের স্থান নেই: শাহজাহান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ১:৩৬ পূর্বাহ্ণ

বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির দীর্ঘ ঐতিহ্য রয়েছে এবং এদেশে কোনো ধরনের জঙ্গিবাদ বা উগ্রবাদের স্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। তিনি বলেন, দেশের মানুষ শান্তিপ্রিয় এবং তারা যুগ যুগ ধরে সব ধর্মের মানুষের সঙ্গে মিলেমিশে বসবাস করে আসছে।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যাতে দেশের প্রতিটি অঞ্চলে নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয়ভাবেও সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর দেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সামাজিক সম্প্রীতি বিনষ্টকারী যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন তিনি। তিনি উল্লেখ করেন, বিগত দিনে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নানা ধরনের দমনপীড়ন ও নির্যাতনের ঘটনা ঘটানো হয়েছিল, যা মূলত তাদের রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করার চক্রান্ত ছিল। কিন্তু বর্তমান গণতান্ত্রিক ও মুক্ত পরিবেশে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার এবং বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসর নিষিদ্ধ ছাত্রলীগ অতীতে ধর্মের নামে বিভাজন তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটেছে। কিন্তু এদেশের মাটি উগ্রবাদ ও জঙ্গিবাদকে কখনো প্রশ্রয় দেয় না। সব মত ও পথের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার মাধ্যমে একটি বৈষম্যহীন ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য বলে জানান এই সংসদ সদস্য।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD