রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

নিরাপত্তা উদ্বেগে রিয়াদের কিংডম সেন্টার বন্ধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ

সৌদি আরবের রাজধানী রিয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ ও দৃষ্টিনন্দন ৯৯ তলাবিশিষ্ট বাণিজ্যিক ভবন কিংডম সেন্টারের সব অফিসকর্মীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাধ্যতামূলকভাবে বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে নিরাপত্তা সংশ্লিষ্ট নানা বিষয়কে কেন্দ্র করে এই কঠোর সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

যদিও বর্তমান এই সিদ্ধান্তের সুনির্দিষ্ট কোনো কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবুও ধারণা করা হচ্ছে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি এর পেছনে বড় ভূমিকা রাখছে। সম্প্রতি রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের বড় ধরনের হামলার প্রেক্ষাপটে এই বাণিজ্যিক স্থাপনাটির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কর্পোরেট অফিস এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান এই ভবনে অবস্থিত হওয়ায় কর্তৃপক্ষ কোনো প্রকার ঝুঁকি নিতে রাজি নয়।

সাংবাদিকদের বলেছেন, উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ কর্মী ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই রিয়াদের এই আকাশচুম্বী ভবনের কার্যক্রম সাময়িকভাবে অনলাইনে বা বাসা থেকে পরিচালনার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই বিশেষ নির্দেশনা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD