রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

হ হাজীগঞ্জে প্রতারণার মামলায় কারাগারে মসজিদ মোতাওয়াল্লী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ

প্রতারণার মামলায় চাঁদপুরের হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান মোতাওয়াল্লী প্রিন্স শাকিল এবং তাঁর বাবা ও সাবেক মোতাওয়াল্লী আলমগীর কবির পাটোয়ারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রোববার বিকেলে চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মুজাহিদুর রহমান এই আদেশ দেন। আদালতের আদেশের পর পরই তাদের পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, সিডব্লিউ মামলার ভিত্তিতে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ বড় মসজিদ ও এর আশপাশের বিভিন্ন সম্পত্তির নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা নিয়ে নানা অনিয়ম ও প্রতারণার অভিযোগ উঠছিল। স্থানীয় মুসল্লি ও সচেতন নাগরিকদের পক্ষ থেকে এ বিষয়ে একাধিকবার প্রতিবাদ জানানো হয়েছিল। বর্তমান মোতাওয়াল্লী ও তাঁর বাবার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং আর্থিক দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

মামলার বিবরণে প্রকাশ, অভিযুক্ত প্রিন্স শাকিল ও আলমগীর কবির পাটোয়ারী দীর্ঘদিন ধরে মসজিদের ওয়াকফ সম্পত্তি নিজেদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে তারা বিভিন্ন অপকর্ম চালিয়ে গেছেন। এমনকি কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতার ছত্রচ্ছায়ায় তারা সমস্ত অনিয়ম ধামাচাপা দিয়ে রাখতেন। তৎকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে তারা সাধারণ মানুষের জমি দখল ও অর্থ আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জানান, বিচারক উভয় পক্ষের আইনি বক্তব্য শুনে এবং নথিপত্র পর্যালোচনা করে আসামিদের জামিন নামঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই রায়কে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও মুসল্লিরা। তারা আশা প্রকাশ করেন, এর মাধ্যমে এলাকায় দীর্ঘদিন ধরে চলা অন্যায় ও দুর্নীতির অবসান ঘটবে এবং সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা হবে। পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD