পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। যার কণ্ঠে গান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন বাংলা ভাষাভাষী শ্রোতারা। এবার সেই তারকা গান করতে গিয়ে হেনস্তার শিকার হলেন যুক্তরাষ্ট্রে। এ বছর দুর্গোৎসবের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন তিনি। তবে সেখানে পৌঁছানোর পর বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে নানা অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হয় তাকে।
সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র সফরে গিয়ে দেশটির বিমানবন্দরে পৌঁছানোর পর দীর্ঘ সময় তাকে নিয়মবহির্ভূতভাবে আটকে রাখা হয়। কোনো সন্তোষজনক কারণ দর্শানো ছাড়াই তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় বলে অভিযোগ করেন এই শিল্পী। সংগীতের মতো একটি অহিংস ও শিল্পসম্মত পেশার সঙ্গে যুক্ত একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত শিল্পীকে এমন পরিস্থিতির মুখে পড়তে হওয়ায় সাংস্কৃতিক অঙ্গনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় প্রবাসী বাঙালি ও সাংস্কৃতিক কর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলছেন, শিল্পীদের প্রতি এ ধরনের অবমাননাকর আচরণ আন্তর্জাতিক শিষ্টাচার বহির্ভূত। পরবর্তীতে সব আইনি প্রক্রিয়া ও কাগজপত্র যাচাই শেষে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। নির্ধারিত অনুষ্ঠানগুলোতে যথাসময়ে অংশ নিতে পেরেছেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী।
আরববাংলা টিভি/ডেস্ক