রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

আঞ্চলিক সংকট নিরসনে পাকিস্তান ও ইরানের ফোনালাপ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ

আঞ্চলিক উত্তেজনা প্রশমন ও পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠার কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক সম্পর্ক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার লক্ষে এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

রোববার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আরাগচি জানান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে দুই দেশের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য তথা পশ্চিম এশিয়ার ভূ-রাজনীতিতে যে ধরনের পরিবর্তন আসছে, তা মোকাবিলায় মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি বলে উভয় পক্ষ মত প্রকাশ করেন।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে আঞ্চলিক নানা সংকটের কারণে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে তেহরান ও ইসলামাবাদের এই ধরনের কূটনৈতিক যোগাযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই ফোনালাপে। ভবিষ্যতে শান্তি প্রতিষ্ঠায় উভয় দেশ যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD