শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

শিশু হাসপাতালে ধূমপান, বরখাস্তের নির্দেশ তারেক রহমানের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ১:৩৬ অপরাহ্ণ

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে এক চিকিৎসকের কক্ষে ধূমপান করার দৃশ্য এবং সামগ্রিক অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্যসেবা খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং চিকিৎসকদের পেশাগত দায়িত্ববোধ নিশ্চিত করার ওপর সবসময় বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন সরকারপ্রধান। এই আকস্মিক পরিদর্শনের সময় হাসপাতালের অভ্যন্তরীণ পরিবেশ ও সেবার মান নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট চিকিৎসককে বরখাস্ত করার কঠোর নির্দেশ প্রদান করেন।

প্রধানমন্ত্রীর এই নির্দেশনার পর স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতাল কতৃপক্ষ তাৎক্ষণিকভাবে নড়েচড়ে বসেছে। সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের চিকিৎসাসেবার মান উন্নত করতে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে বিশেষ নজরদারি শুরু হয়েছে। সাধারণ মানুষ ও অভিভাবকরা সরকারের এই সময়োপযোগী ও কঠোর পদক্ষেপকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন এবং এর মাধ্যমে চিকিৎসকদের মাঝে পেশাগত সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD