জামায়াত নেতা ডা. এস এম খালিদুজ্জামানকে ভণ্ড ডাক্তার আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। রাজনৈতিক অঙ্গনে এই মন্তব্য নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, ফ্যাসিবাদের দীর্ঘ ১৬ বছরের শাসনামলে এস এম খালিদুজ্জামান ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেননি। অথচ বর্তমান সময়ে এসে তিনি বিভিন্ন ধরনের রাজনৈতিক ও সামাজিক বক্তব্য দিয়ে নিজেদের অবস্থান জাহির করার চেষ্টা করছেন। জুলাই-আগস্টের গণঅভুত্থান এবং বিগত দিনের আন্দোলন সংগ্রামে যারা রাজপথে থেকে রক্ত দিয়েছেন, তাদের অবদানকে ম্লান করার চক্রান্ত চলছে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিরোধী মতের রাজনৈতিক নেতাকর্মীদের ওপর সীমাহীন নির্যাতন চালানো হয়েছিল। সেই সময়ে রাজপথের আন্দোলন সংগ্রাম এড়িয়ে চলা ব্যক্তিদের নিয়ে সম্প্রতি বিভিন্ন মহলে নানামুখী আলোচনা চলছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ধরনের মন্তব্য দেশের রাজনৈতিক মেরুকরণকে আরও স্পষ্ট করে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি/ডেস্ক