শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

পায়রা নদীতে বর্জ্য ফেলা বন্ধের দাবিতে মানববন্ধন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ১২:২৮ অপরাহ্ণ

বরগুনার তালতলী উপজেলার তাপবিদ্যুৎ কেন্দ্রের বিষাক্ত বর্জ্য পায়রা বা বুড়িশ্বর নদীতে ফেলে পরিবেশ ও মৎস্য সম্পদ ধ্বংস করার প্রতিবাদে একটি তীব্র প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জয়ালভাঙ্গা এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন পায়রা নদীর তীরে ‘পায়রা নদী ইলিশ রক্ষা কমিটি’ ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

স্থানীয় গণমাধ্যমকে জানান যে, দীর্ঘদিন ধরে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক ও বিষাক্ত বর্জ্য কোনো ধরনের শোধনাগার ছাড়াই সরাসরি পায়রা নদীতে ফেলা হচ্ছে। এর ফলে নদীর পানি দূষিত হয়ে পচে যাচ্ছে এবং নদীর তীরবর্তী অঞ্চলের জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়েছে। বিশেষ করে মা ইলিশসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ এবং জলজ প্রাণী আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে।

মানববন্ধনে অংশগ্রহণকারী সাধারণ মানুষ ও পরিবেশকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, উন্নয়নের নামে জনগণের জীবন ও জীবিকা বিপন্ন করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই অপরিকল্পিত বর্জ্য ফেলা বন্ধ না করলে এলাকাবাসী আরও কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে অনুমোদন পাওয়া এমন অনেক প্রকল্পের কারণে আজ দেশের পরিবেশ ও সাধারণ মানুষের জীবনযাত্রা চরম সংকটের মুখে পড়েছে। কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই নদী ও এর মৎস্য সম্পদ রক্ষা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD