বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

কুমিল্লায় ঘুস নেওয়ার ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৮:০৪ পূর্বাহ্ণ

কুমিল্লা জোনাল সেটেলমেন্ট অফিসে ঘুস লেনদেনের দৃশ্য ক্যামেরাবন্দী করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ফাহিম মুনতাহিম নামের এক পেশাদার সাংবাদিক। গণমাধ্যমকে জানান, পেশাগত দায়িত্ব পালনকালে হঠাৎ একদল দুর্বৃত্ত তার ওপর চড়াও হয় এবং মারধর শুরু করে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে মাটিতে আছড়ে ভাঙচুর করা হয় এবং সংবাদমাধ্যমের লোগো সংবলিত বুম বা মাইক্রোফোনটিও কেড়ে নেওয়া হয়।

এই ন্যক্কারজনক হামলার ঘটনায় স্থানীয় সংবাদকর্মী মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি সরকারি দপ্তরে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার অন্তরায় বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD