বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

স্কুল ফাঁকি দিয়ে ঘোরাফেরা করায় ১৬ শিক্ষার্থী আটক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ২:৫০ পূর্বাহ্ণ

স্কুল চলাকালীন সময়ে ক্লাস ফাঁকি দিয়ে প্রেমিকদের সাথে ঘোরাফেরা করার সময় ১৬ তরুণ-তরুণীকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। গত বুধবার দুপুরে উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্র ওয়াকওয়ে থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক হওয়া সবাই স্কুলপড়ুয়া শিক্ষার্থী। তারা স্কুল ড্রেসের ওপর বোরকা পরে নিজেদের পরিচয় গোপনের চেষ্টা করে এবং সহপাঠী কিংবা বয়ফ্রেন্ডদের নিয়ে এই বিনোদন কেন্দ্রে সময় কাটাচ্ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালায় এবং তাদের আটক করে থানায় নিয়ে আসে।

এ ধরণের সামাজিক ও নৈতিক অবক্ষয় রোধে এবং শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যে রাখতে অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন স্থানীয় সচেতন মহল। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে কড়াকড়ি আরোপের দাবি জানানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহরাস্তি থানা পুলিশ গণমাধ্যমকে জানান, আটককৃতদের অভিভাবকদের থানায় ডেকে দীর্ঘ কাউন্সেলিংয়ের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন তারা এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত না হয়, সে বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD