বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের জাহাজে হামলা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ১:৩৫ পূর্বাহ্ণ

সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি জানিয়েছে, ১৩ ও ১৪ অক্টোবর হরমুজ প্রণালি অতিক্রম করার সময় দেশটির পতাকাবাহী দুটি কন্টেইনার জাহাজ ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল এর টার্গেটে পরিণত হয়েছে।

সংস্থাটির মতে, জিএফএস প্রাইড নামের একটি জাহাজে ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ধরে যায় এবং জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হয়। অপর জাহাজটিরও মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের এই সংবেদনশীল জলসীমায় সাম্প্রতিক সময়ে নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে, যা আন্তর্জাতিক বাণিজ্যের ওপর গভীর প্রভাব ফেলছে।

বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বের তেল ও পণ্যবাহী বহু জাহাজ চলাচল করে। এই রুটে এ ধরনের হামলা বৈশ্বিক সাপ্লাই চেইন এবং জ্বালানি নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি স্বরূপ। ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর উদ্ধারকাজ ও ক্রুদের নিরাপত্তার বিষয়টি বর্তমানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সম্প্রদায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ওই অঞ্চলে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD