প্রতিদিন দুপুরের খাবারের পেছনে স্বৈরাচারী শেখ হাসিনা যে অফিস থেকে সাড়ে ১০ লাখ টাকা খরচ করতেন, সেই ব্যয়ের পরিমাণ বছরে ৩৫ কোটি টাকা বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মিলন। তিনি জানান, একই সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত সাধারণ জীবনযাপন করেছেন এবং তার দুপুরের খাবারের খরচ ছিল মাত্র ১৫০ টাকা।
জাতীয় সংসদে বাজেট আলোচনা চলাকালীন সময়ে এই তথ্য প্রকাশ করেন চিফ হুইপ। তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে রাষ্ট্রীয় অর্থের কি পরিমাণ অপচয় করা হয়েছে, এটি তারই একটি জ্বলন্ত উদাহরণ। জনগণের কষ্টের ট্যাক্সের টাকায় বিলাসবহুল জীবনযাপন করতেন স্বৈরাচারী শেখ হাসিনা, অথচ সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে তাদের কোনো মাথাব্যথা ছিল না।
অন্যদিকে, তারেক রহমানের রাজনৈতিক দর্শন এবং ব্যক্তিগত জীবনযাপনের সরলতার প্রশংসা করে চিফ হুইপ বলেন, তিনি সবসময় সাধারণ মানুষের সঙ্গে থাকতে পছন্দ করেন এবং রাষ্ট্রীয় অর্থের অপচয়ের ঘোর বিরোধী। তারেক রহমানের এই আদর্শ দেশের বর্তমান ও ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্বের জন্য একটি বড় উদাহরণ হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলের এই ধরনের আর্থিক অনিয়ম ও দুর্নীতির তথ্য প্রকাশ পাওয়ার ফলে জনগণের সামনে তাদের আসল রূপ উন্মোচিত হয়েছে। একই সঙ্গে দেশবাসীর কাছে তারেক রহমানের জনপ্রিয়তার কারণও স্পষ্ট হয়ে উঠেছে।
আরববাংলা টিভি/ডেস্ক