বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান, ভাই আটক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ণ

খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিহত গোলাম রব্বানী টিপুর বাসায় অভিযান চালিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। এ সময় ১৫৪ পিস গুলিসহ তার বড় ভাই গোলাম রসুলকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর দৌলতপুর থানার দেয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয় এবং তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিশেষ অভিযান পরিচালনা করছে। এর অংশ হিসেবেই খুলনাতে এই অভিযান পরিচালিত হয় বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। আটকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD