সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

দাম্মাম বিমানবন্দর বন্ধ, কাতারে বিমানের জরুরি অবতরণ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ণ

সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিকভাবে বন্ধ হয়ে যাওয়ায় চার শতাধিক যাত্রী নিয়ে চরম বিপাকে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিশেষ বিমানটি নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হয়ে কাতারের দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। আকস্মিক এই ঘটনায় বিমানযাত্রী ও সংশ্লিষ্ট মহলে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে জানান, ফ্লাইটটি ঢাকা থেকে রওনা হওয়ার পর আকাশপথেই দাম্মাম বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার বার্তা পায়। নিরাপত্তার কথা বিবেচনা করে এবং জ্বালানি সংকট এড়াতে পাইলট অত্যন্ত সতর্কতার সঙ্গে বিমানটিকে কাতারের দোহায় অবতরণ করানোর সিদ্ধান্ত নেন। বর্তমানে বিমানটিতে থাকা চার শতাধিক যাত্রী নিরাপদেই অবস্থান করছেন এবং তাদের প্রয়োজনীয় খাবার ও পানীয় সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক আকাশপথের বিভিন্ন নিয়মনীতি এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক কিছু আঞ্চলিক পরিস্থিতির কারণে মাঝেমধ্যে এ ধরনের জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যাত্রীদের কোনো ধরনের বড় ধরনের ঝুঁকিতে না ফেলে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য কাতারস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে যাত্রীদের নিয়ে বিমানটি পুনরায় দাম্মামের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে বলে আশা করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD