রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১২:১৯ অপরাহ্ণ

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি গোষ্ঠীর একটি আকস্মিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর কর্তৃপক্ষ বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং যাত্রীদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করার স্বার্থে এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট বিমানবন্দর কর্র্তৃপক্ষ গণমাধ্যমকে জানান।

ঘোষিত নির্দেশনা অনুযায়ী, আগামী ১২ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত এই বিমানবন্দরটির কার্যক্রম সম্পূর্ণ স্থগিত থাকবে। এই সময়ের মধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটেই ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে আরও জানানো হয়েছে যে, পরিস্থিতি স্বাভাবিক হলে এবং নিরাপত্তা নিশ্চিত করা গেলেই পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথে যাতায়াতকারী হাজার হাজার যাত্রী সাময়িক ভোগান্তিতে পড়েছেন। সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো যাত্রীদের বিকল্প ব্যবস্থা এবং টিকিটের তারিখ পরিবর্তনের সুযোগ করে দিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD