দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ডাকা বিক্ষোভের কর্মসূচি প্রতিহত করতে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর অংশ হিসেবে দেশটির রাজধানীর বিভিন্ন হোটেল, গেস্ট হাউস এবং ছাত্রাবাসে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।
গত ৮ থেকে ১১ অক্টোবরের মধ্যে দিল্লির বাইরে থেকে আসা ব্যক্তিদের বিষয়ে বিশেষভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে এই তল্লাশি অভিযানকে কেন্দ্র করে স্থানীয় সাধারণ মানুষ ও বাইরে থেকে আগত পর্যটক ও শিক্ষার্থীদের মধ্যে কিছুটা অস্বস্তি দেখা দিয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর নিরাপত্তা নিশ্চিত করতেই এই নিয়মিত চেকিং চালানো হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক