শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

দিল্লিতে বিক্ষোভ ঘিরে আটক ৪০০, বাতিল ২৫০ ট্রেন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ৯:৩৭ পূর্বাহ্ণ

ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নির্ধারিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক ও সামাজিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিক্ষোভ প্রদর্শনের আগেই পুরো দিল্লিকে কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীজুড়ে ৪০ হাজারেরও বেশি পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি ও বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশির ফলে জনজীবন থমকে গেছে। বিক্ষোভস্থলে যাওয়ার চেষ্টা করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় চার শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে বলে জানা গেছে। এছাড়া, নিরাপত্তা ও জননিরাপত্তার স্বার্থে দিল্লির বিভিন্ন রুটে চলাচলকারী অন্তত আড়াইশো ট্রেন তাৎক্ষণিকভাবে বাতিল ঘোষণা করা হয়েছে। এর ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন।

গণমাধ্যমকে জানান, রাজনৈতিক এই কর্মসূচি ঘিরে প্রশাসনের এমন কড়া অবস্থান দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিকে আরও ঘনীভূত করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD