শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ

সৌদি আরবে বিমানবন্দরসহ বিভিন্ন বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে যে, এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং তা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে।

বাংলাদেশ সরকার সবসময় আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার পক্ষে অবস্থান নিয়েছে। সাম্প্রতিক এই হামলায় নিরীহ সাধারণ মানুষের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কার কথাও গভীর উদ্বেগের সাথে উল্লেখ করা হয়। ভবিষ্যতে এ ধরনের সহিংসতা বন্ধ এবং সৌদির সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন কৌশলগত ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রেন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও এই হামলার নিন্দা জানিয়ে আসছে এবং সংকট নিরসনে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে। বাংলাদেশ আশা করে, সংঘাতের অবসান ঘটিয়ে দ্রুত শান্তি ফিরে আসবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD