মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

লোহিত সাগরে বন্দরের দাবি ইথিওপিয়ার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ১২:৩৫ অপরাহ্ণ

স্থলবেষ্টিত ইথিওপিয়ার জন্য লোহিত সাগরে সমুদ্রবন্দর নিশ্চিত করার দাবি আবারও জোরালোভাবে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ। এই ভূরাজনৈতিক ইস্যুটি আঞ্চলিক রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় আলোচনার জন্ম দিয়েছে।

সোমবার দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর পার্লামেন্টে দেওয়া এক গুরুত্বপূর্ণ ভাষণে তিনি বলেন, ইথিওপিয়ার অর্থনৈতিক বিকাশ ও দীর্ঘমেয়ায়ী অস্তিত্বের জন্য লোহিত সাগরে প্রবেশাধিকার অত্যন্ত জরুরি। তিনি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রেখে আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান চান বলে গণমাধ্যমকে জানান।

আবি আহমেদ আরও উল্লেখ করেন যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রেখেই এই বন্দর পাওয়ার বিষয়টি বাস্তবায়ন করা উচিত। তবে তার এই দাবির তীব্র আপত্তি জানিয়েছে প্রতিবেশী দেশগুলো, যা লোহিত সাগর তীরবর্তী অঞ্চলের ভূরাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD